• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডিএসসিসির অভিযানে উচ্ছেদ অবৈধ নার্সারি ও দোকান জুলাই-আগস্ট জুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা ইশরাকের পিজিআরের নিরাপত্তা কৌশলে জনগণ যেন বিচ্ছিন্ন বোধ না করে: প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অভিজ্ঞ নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: আবদুস সালাম পোল্যান্ড সীমান্তে ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষেধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ খামেনির জানাজা সম্পন্ন, অংশ নিয়েছেন ৩ ছেলে চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

৯৯৯-এ ফোন পেয়ে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ৫ জুলাই ২০২৬, ০২:৫৪ পি.এম.
মোশারফ হোসেন মেহেদী। ছবি: ভিওডি বাংলা
মোশারফ হোসেন মেহেদী। ছবি: ভিওডি বাংলা

রাজধানীর মিরপুরে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ পাওয়ার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) বিকেলে মিরপুর থানার শেওড়াপাড়া এলাকা থেকে ৯৯৯ নম্বরে ফোন করে এক ব্যক্তি অভিযোগ করেন, স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক এক শিশুশিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকার করেছেন। বিষয়টি পাওয়ার সঙ্গে সঙ্গে ৯৯৯ কর্তৃপক্ষ ঘটনাটি মিরপুর থানাকে জানায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ৯৯৯-এর কলটেকার নায়েক তানিয়া অভিযোগটি গ্রহণ করেন এবং পরবর্তী সমন্বয়ের দায়িত্ব পালন করেন পুলিশ ডিসপাচার মো. মহিউদ্দিন মুন্না। পরে মিরপুর থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত শিক্ষক মো. মোশারফ হোসেন মেহেদীকে আটক করে থানায় নিয়ে যায়।

গ্রেপ্তার হওয়া মোশারফ হোসেন মেহেদীর বয়স ২৬ বছর। তার বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায় হলেও বর্তমানে তিনি মিরপুরের শেওড়াপাড়া এলাকায় বসবাস করছিলেন।

ভিওডি বাংলা/জা
 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় আইনজীবী ফেডারেশনের পরিচিতি সভা
জাতীয় আইনজীবী ফেডারেশনের পরিচিতি সভা
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৮০
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৮০
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ