• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গাজীপুরের কাশিমপুর থানার খাল এখন ড্রেন

গাজীপুর প্রতিনিধি    ৭ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পি.এম.
দখল ও ভরাটে ড্রেনে পরিণত কাশিমপুরের চক্রবর্তীর খাল:ছবি-ভিওডি বাংলা
দখল ও ভরাটে ড্রেনে পরিণত কাশিমপুরের চক্রবর্তীর খাল:ছবি-ভিওডি বাংলা

গাজীপুরের নদী-খাল-বিল দখলের প্রবণতা থামছেই না। এরই ধারাবাহিকতায় কাশিমপুর থানার ২ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী চক্রবর্তীর খাল এখন প্রায় ড্রেনে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও দখলের কারণে এর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে।

শত বছরের পুরোনো এই খালটি একসময় এলাকার পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল। কিন্তু বর্তমানে খালটি সংকুচিত হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে আশপাশের সড়ক ডুবে গিয়ে জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, খালটি পুনরুদ্ধার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। দ্রুত খালটি দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান তারা।

এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, প্রশাসনের উদ্যোগে খালটি পুনরুদ্ধার করে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে।

এলাকাবাসীর মতে, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় খাল পুনঃখনন ও দখল উচ্ছেদ এখন সময়ের দাবি।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাঙামাটিতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
ময়মনসিংহ নগরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে পুলিশ। ফাইল ছবি। ছবি: ভিওডি বাংলা
ময়মনসিংহে বাসায় ঢুকে যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত
৪ মাস পর আবারও চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট