শিরীন শারমিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশার (ডিবি) একটি দল।
সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডি ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন ঊর্ধ্বসন কর্মকর্তা জানান, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তাকে দায়ী পাওয়া গেলে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে।
২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন।
২০২৪ সালের ৭ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়।
শিরীন শারমিন রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন। তবে ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর পদত্যাগ করেন তিনি।
ভিওডি বাংলা/আরআর/এমএস







