• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
২৫ কোটি বৃক্ষরোপণ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে রোববার খুলছে স্কুল-কলেজ খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব বান্ধবীসহ নিখোঁজ দুই বোন ঢাকা উদ্যান থেকে উদ্ধার সরকারি খাল দখল নিয়ে আ. লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৭ পুশইন ঠেকাতে সীমান্তে কোস্ট গার্ডের নজরদারি জোরদার কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল প্রধানমন্ত্রীর নির্দেশনায় বড় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী

হরমুজ প্রণালি খুলতে ক্ষতিপূরণ দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক    ৫ এপ্রিল ২০২৬, ১০:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

বিশ্ব জ্বালানি সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরান এখনো ছাড়ার কোনো পরিকল্পনা করছে না। দেশটি জানিয়েছে, যুদ্ধের ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত প্রণালিটি পুনরায় খোলা হবে না। রোববার আলজাজিরার প্রতিবেদনে ইরানের প্রেসিডেন্ট দপ্তরের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়।

ইরানের প্রেসিডেন্ট দপ্তরের যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সাইয়্যেদ মেহদি তাবাতাবায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, “নতুন একটি আইনি কাঠামো অনুযায়ী ট্রানজিট ফি’র মাধ্যমে ক্ষতিপূরণ পরিশোধ করা হলে তবেই প্রণালিটি খুলে দেওয়া হবে।”

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যেরও তীব্র সমালোচনা করেন। তাবাতাবায়ি বলেন, “হরমুজ প্রণালি বন্ধের জেরে ইরানের বেসামরিক অবকাঠামোয় হামলার হুমকি দেওয়ার পর ট্রাম্প হতাশা ও ক্ষোভ থেকে অশালীন ও অর্থহীন মন্তব্যে নেমে গেছেন।”

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজার ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। তবুও ইরান তার অবস্থান অটল রেখে দাবি করছে, ক্ষতিপূরণ ছাড়া প্রণালিটি খুলবে না।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি
খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি
‘পুশইন’ অস্বীকার করে যা বলল ভারত
‘পুশইন’ অস্বীকার করে যা বলল ভারত
কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল
কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল