• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে পবিত্র ঈদুল আজহার জামাত যানজট নিয়ন্ত্রণে সক্রিয় বিজিবির ২৩ টিম রাজধানীতে বৃষ্টির পানিতে বিদ্যুতের ছেঁড়া তার, ব্যবসায়ীর মৃত্যু পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ আতঙ্ক, বাংলাদেশ সীমান্তে ভারতীয়দের ভিড় গুম-শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক পশুর হাটের সার্বিক পরিবেশ সন্তোষজনক : প্রতিমন্ত্রী ঈদের আগে পোশাক খাতে স্বস্তি সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী অর্ধশত পণ্যে ভ্যাট-শুল্ক বাড়ানোর পরিকল্পনা এনবিআরের

শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে : শিক্ষামন্ত্রী

   ৫ এপ্রিল ২০২৬, ০২:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে।  অর্থাৎ সশরীর ও অনলাইন- মিশ্র পদ্ধতিতে ক্লাস হবে কি না বা অন্য কোনো ব্যবস্থা হবে কি না তার সিদ্ধান্ত হবে আগামী মন্ত্রিসভার বৈঠকে। তার আগে অংশীজনদের সঙ্গে বৈঠক করবে শিক্ষা মন্ত্রণালয়।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, সম্ভবত অংশীজনদের সঙ্গে আলোচনার পর মন্ত্রিসভার বৈঠকে যাবে। মন্ত্রিসভার বৈঠক হওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ সম্মেলন করবে। এর মাঝে তাদের বলার কিছু থাকবে না।

প্রসঙ্গত সাধারণত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক হয় বৃহস্পতিবার। সে হিসেবে পরবর্তী মন্ত্রিসভা বৈঠক আগামী ৯ এপ্রিল।

এর আগে, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল অন্যান্য বিষয়ের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী মন্ত্রিসভা-বৈঠকে প্রস্তাব উপস্থাপন করবে, যা গত শুক্রবার তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছিল।

ভিওডি বাংলা/এসআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে নিরাপত্তা ব্যবস্থা ঘিরে কোনো হুমকি নেই: র‍্যাব ডিজি
ঈদে নিরাপত্তা ব্যবস্থা ঘিরে কোনো হুমকি নেই: র‍্যাব ডিজি
ঈদে বাড়ি ফিরতে ট্রেনে বিশেষ কোচ পেলেন নারীরা
ঈদে বাড়ি ফিরতে ট্রেনে বিশেষ কোচ পেলেন নারীরা
সড়কে দুর্বৃত্তায়ন নয়, অভিযোগ এলেই ব্যবস্থা: সেতুমন্ত্রী
সড়কে দুর্বৃত্তায়ন নয়, অভিযোগ এলেই ব্যবস্থা: সেতুমন্ত্রী