• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

লোহাগড়ায় ১শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি    ৫ এপ্রিল ২০২৬, ১১:২৪ এ.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

নড়াইলে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল্লাহ আল মামুন (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল মামুন নড়াইলের লোহাগড়া থানার মঙ্গলহাটা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে মহসিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই (নি.) অমিত বিশ্বাস ও এসআই (নি.) মো. টিটু আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় নড়াইল লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়তে জেলা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।

ভিওডি বাংলা/মো. মাহফুজুর রহমান/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রিকশাচালককে পিটিয়ে ছিনতাই, কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক
ছবি: সংগৃহীত
ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনসার কর্মকর্তা নিহত