• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মানিকগঞ্জে বাড়তি দামে তেল বিক্রির অভিযোগে ২ ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি    ২ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পি.এম.
সদর উপজেলার কাফাটিয়া ও বালিরটেক বাজারে বিশেষ অভিযান -ছবি-ভিওডি বাংলা
সদর উপজেলার কাফাটিয়া ও বালিরটেক বাজারে বিশেষ অভিযান -ছবি-ভিওডি বাংলা

মানিকগঞ্জের সদর উপজেলায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করার অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্দেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল নেতৃত্ব দেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই-এর তথ্যের ভিত্তিতে সদর উপজেলার কাফাটিয়া ও বালিরটেক বাজারে বিশেষ অভিযান চালানো হয়। 

অভিযান চলাকালে কাফাটিয়া বাজারে মেসার্স আলী এন্টারপ্রাইজকে অতিরিক্ত দামে তেল বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, বালিরটেক বাজারে দেবনাথ ট্রেডার্সকে একই ধরনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আসাদুজ্জামান রুমেল জানান, "গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ঝটিকা অভিযান চালানো হয়েছে। এনএসআই কর্মকর্তারাও অভিযানে উপস্থিত ছিলেন।" তিনি আরও বলেন, "বাজারে অবৈধভাবে তেল মজুত করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নেওয়া প্রতিরোধে প্রশাসনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে চলবে।"

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: মাহবুব আনাম
বিদ্যালয় কক্ষেই প্রধান শিক্ষক মাতলামি, ভিডিও ভাইরাল
বিদ্যালয় কক্ষেই প্রধান শিক্ষকের মাতলামি, ভিডিও ভাইরাল
ছবি: ভিওডি বাংলা
নতুন বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী