রাজধানীতে একদিনে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ১,৪৬৬ মামলা

ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক দিনে মোট ১,৪৬৬টি মামলা করেছে। এই তথ্য জানিয়েছে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি।
বুধবার (১ এপ্রিল) রাজধানীর ট্রাফিক বিভাগগুলোতে অভিযান পরিচালনা করা হয়। ট্রাফিক-রমনা বিভাগে ১৭টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি এবং ৩১টি মোটরসাইকেলসহ মোট ১১০টি মামলা করা হয়েছে। একই সময়ে ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ৯টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১১০টি মামলা রেকর্ড করা হয়েছে।
মতিঝিল বিভাগে আইন লঙ্ঘনের দায়ে ৩৭৩টি মামলা হয়েছে, যেখানে ছিল ১৮টি বাস, ২টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ১০০টি সিএনজি এবং ১৮১টি মোটরসাইকেল। ওয়ারী অঞ্চলে ১৩টি বাস, ১৭টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি এবং ৩৯টি মোটরসাইকেল সহ ১২৯টি মামলা করা হয়েছে।
তেজগাঁও ট্রাফিক বিভাগের অধীনে ১৭টি বাস, ১৩টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজিসহ মোট ১৯০টি মামলা হয়েছে। মিরপুরে ১টি পিকআপ, ৮৯টি ব্যাটারি চালিত রিকশা এবং ৫টি মোটরসাইকেল নিয়ে মোট ৯৫টি মামলা হয়েছে। উত্তরা অঞ্চলে মোট ২১১টি মামলা, যার মধ্যে রয়েছে ৩৭টি বাস, ৮টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি এবং ৮২টি মোটরসাইকেল।
গুলশান ট্রাফিক বিভাগে সবচেয়ে বেশি মামলা হয়েছে, মোট ২৩৮টি, যার মধ্যে রয়েছে ৯৯টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেল। এছাড়াও অভিযান চলাকালীন সময়ে ৩৪৩টি গাড়ি ডাম্পিং এবং ৯৩টি গাড়ি রেকার করা হয়েছে।
ভিওডি বাংলা/জা







