{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আট রুশ নাগরিকসহ আহত ১২ ‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা

মহামেডান আমার আত্মার ও হৃদয়ের ক্লাব: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ৩১ মার্চ ২০২৬, ০৪:৩০ পি.এম.
কথা বলছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা
কথা বলছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম বলেছেন, মহামেডান আমার আত্মার ক্লাব, আমার হৃদয়ের ক্লাব। মহামেডানকে কখনো ছেড়ে যাইনি। আমরা কিন্তু মহামেডান থেকে আমাদের নাম কেটে দিইনি।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে মোহামেডান স্পোর্টিং ক্লাব লি. এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, দীর্ঘদিন ধরে মনে–প্রাণে ক্লাবের সুখে-দুঃখে জড়িত ছিলাম। অনেক ইতিহাসের সঙ্গে যুক্ত থাকার পরও মাঝখানে এমন সময় এসেছে যখন সপ্তম গ্রেডের লোকরাও মোহামেডান ক্লাবের সদস্য হয়েছেন, কিন্তু তাদের নাম কেউ মনে রাখেনি।

তিনি জানান, সেই সময় তিনি ফকিরাপুল এম.এস. ক্লাবের দীর্ঘদিন সেক্রেটারি ছিলেন। এছাড়া আরামবাগ ক্লাবে খেলেছেন এবং দীর্ঘদিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্রাদার্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং ওয়ান্ডারার্স ক্লাবের সঙ্গেও যুক্ত ছিলেন।

তিনি বলেন, মহামেডান ক্লাব যখন ভালো করে তখন ভালো লাগে, আর যখন খারাপ করে তখন অনেক কষ্ট পাই। আমরা যে-ই হই না কেন, মহামেডান ক্লাব কোনো খেলায় হারবে—এটা মানতেই পারি না। মহামেডান ক্লাব চ্যাম্পিয়ন হবে না, বা এক–দুইয়ের মধ্যে থাকবে না—এটা কখনোই আমরা ভাবতে পারি না।

বরকতুল্লাহ বুলুর নেতৃত্বে ইনশাআল্লাহ মহামেডান ক্লাব আবার ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি হিসেবে নিজের অবস্থানের কথা উল্লেখ করে আবদুস সালাম বলেন, তিনি এই দায়িত্ব ছাড়তে পারেন না। কারণ দীর্ঘদিনের রাজনৈতিক নেতা ও সহযোদ্ধা ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা তাকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই ক্লাবের দায়িত্ব দিয়েছিলেন। সেই কারণে এখনো তিনি ওই ক্লাবের সভাপতি হিসেবে আছেন। তবে অন্তর থেকে মহামেডান ক্লাবের সঙ্গেই রয়েছেন বলে জানান তিনি।

এ সময় তিনি ক্রীড়ামন্ত্রী আমিনুল হককে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি খেলার মানুষ—এটা আবার প্রমাণ করেছেন ক্রীড়াবিদদের সম্মানিত করে। সেখানে কত টাকা দেওয়া হয়েছে সেটি বড় বিষয় নয়, বরং ক্রীড়াবিদদের সম্মান দেওয়াটাই গুরুত্বপূর্ণ। তিনি আশা করেন, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং তার নেতৃত্বে দেশের খেলাধুলা আরও এগিয়ে যাবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে ভালোবাসেন উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে মহামেডান ক্লাবকে সামনে নিয়ে আসা হলে সবাই একসঙ্গে কাজ করবেন। ক্লাবটিকে পুনরায় শক্ত অবস্থানে দাঁড় করাতে সম্মিলিত উদ্যোগ নেওয়া হবে। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সেটা সম্ভব করতে পারব।

ভিওডি বাংলা/খতিব


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শপথ গ্রহণ করলেন ডিএসসিসির পরিবহন ইউনিয়নের নবনির্বাচিতরা
ছবি: সংগৃহীত
টিএসসিতে খেলা দেখতে এসে গাড়ি হারালেন দর্শক
ছবি: ভিওডি বাংলা
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক