• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ১৫শ' মামলা ২২ লাখ শিক্ষার্থীর নজিরবিহীন অংশগ্রহণ, বদলে দিচ্ছে প্রাথমিক ক্রীড়া সংস্কৃতি ভারত-চীন জল্পনা পেরিয়ে প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য মালয়েশিয়া দিল্লিতে বৈঠকে বসেছে বিজিবি-বিএসএফ, পুশইনের কড়া প্রতিবাদ ঢাকার ভাই বোনের সম্পত্তি দখলে রেখেছেন আ. লীগ নেতা ২০ জুন গোল্ডকাপের ফাইনাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীর সোনারগাঁও সিগন্যালে পুলিশকে মারধর, নারীসহ ৩ জনের সাজা ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬২৮ ১ কোটি ৭ লাখ শিক্ষার্থী পাচ্ছে ফ্রি ইউনিফর্ম-ব্যাগ-জুতা আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে জনস্বার্থে সিদ্ধান্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

হাম হঠাৎ করে বজ্রপাতের মতো এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, “হাম হঠাৎ করে বজ্রপাতের মতো এসেছে আমাদের ওপর, যেটার কোনো প্রস্তুতি আমাদের ছিল না। তারমধ্যে আমাদের একটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে, কমিউনিকেশন গ্যাপের কারণে আমাদের অনেকগুলো সন্তান চলে গেছেন। আমি অনেক মর্মাহত।”

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর শিশু হাসপাতালে হামজনিত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল সিপ্যাপ ব্যবহারের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনের সময় মন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি জানান, হামের হঠাৎ বিস্তার স্বাস্থ্য ব্যবস্থার ওপর বড় চাপ সৃষ্টি করলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, “এর আগে একটা ঘটনায় একটামাত্র ক্যাজুয়ালিটিজ হয়েছিল, সংক্রামকব্যাধী হাসপাতাল, মহাখালীতে। আমরা রাত ১টায় সেখানে গিয়েছিলাম। আমরা সমাধান করতে পেরেছিলাম। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে আইসিইউ ছিল সেটা ১৮ ঘণ্টার মধ্যে তড়িত গতিতে ডাক্তার-নার্সদের নিয়ে চালু করেছি। যার কারণে সেখানে আর কোনো ক্যাজুয়ালিটিজ হয়নি।”

স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে দেশে হামের টিকাদান কার্যক্রমে বড় ধরনের ক্যাম্পেইন না থাকার কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি বলেন, “২০১৮ সালের পর আর কোনো বড় পরিসরে টিকাদান কর্মসূচি হয়নি।”

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ইতোমধ্যে টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এ জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং ইউনিসেফের মাধ্যমে দ্রুত টিকা আনার প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীন হাসপাতাল: দোষীদের শাস্তির দাবি পরিবারের
আদ্-দ্বীন হাসপাতাল: দোষীদের শাস্তির দাবি পরিবারের
হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২
হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২
ছয় নবজাতকের মৃত্যুতে হাসপাতাল বন্ধের পদক্ষেপ নেয়া বেআইনি: শিশির মনির
ছয় নবজাতকের মৃত্যুতে হাসপাতাল বন্ধের পদক্ষেপ নেয়া বেআইনি: শিশির মনির