• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

বৃদ্ধ নাঈমুদ্দিনকে প্রধানমন্ত্রীর ফোন, আজীবন পাশে থাকার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক    ২ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পি.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান ও বৃদ্ধ নাঈমুদ্দিন। ছবি: কোলাজ

উচ্ছেদ অভিযানে মাথা গোঁজার ঠাঁই হারানো বৃদ্ধ নাঈমুদ্দিনকে ফোন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেন আজীবন পাশে থাকার আশ্বাস। 

রাজধানীর ফুটপাতে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ভেঙ্গে ফেলা হয় অবৈধ দোকানপাট ও স্থাপনা। বুধবার মগবাজারে অভিযানের মুখে পড়ে ৮০ বছর ঊর্ধ্ব বৃদ্ধ নাঈমুদ্দিনের মাথা গোঁজার ঠাঁইটুকুও।

কিন্তু ওই বৃদ্ধের কাছে গিয়ে থমকে গেলেন ম্যাজিস্ট্রেট। তিনি বললেন, ‘এই দোকান উচ্ছেদ হবে না।’ 

স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নাড়িয়ে দেয় সবাইকে। চারপাশে ভাঙচুর চললেও, মানবিক দিক বিবেচনায় নাঈমুদ্দিনের ছোট্ট জীবিকার দোকানটি উচ্ছেদ না করার নির্দেশ দেন তিনি।

এই মানবিক প্রতিবেদন প্রকাশ হওয়ার পর মুহূর্তেই সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। এরপরই নানা সংস্থা, সংগঠন এবং ব্যক্তির কাছে থেকে ওই বৃদ্ধকে সহযোগিতা করার প্রতিশ্রুতি আসতে থাকে। শুধু নানা ব্যক্তি বা সংগঠনই নয় প্রধানমন্ত্রী তারেক রহমানও বৃদ্ধ নাঈমুদ্দিনের সঙ্গে কথা বলতে চান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান পৃষ্ঠপোষকতায় গঠিত ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন জানান, বৃহস্পতিবার বেলা ১১টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃদ্ধ নাঈমুদ্দিনের সঙ্গে ফোনে কথা বলেন। নাঈমুদ্দিনের পাশে আজীবন থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী এবং বৃদ্ধকে স্থায়ী ঘর, চিকিৎসা এবং ভরণপোষণের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন ‘আমরা বিএনপি পরিবারকে।

এছাড়াও বৃদ্ধ নাঈমুদ্দিনের চিকিৎসা ও ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছে। রাজধানীর মগবাজারেই তার বর্তমান অবস্থানের কাছাকাছি এসব সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে আমরা বিএনপি পরিবার।

ভিওডি বাংলা/আরকেএইচ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা