• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-১৭ আসন

তারেক রহমানের পক্ষে ৪ মন্দিরে অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক    ২ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে চারটি মন্দিরে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকালে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ এবং ঢাকা-১৭ আসনের প্রতিনিধি ইঞ্জিনিয়ার আবদুর রহমান সানি এ অনুদানের চেক বিতরণ করেন।

চেক বিতরণ করা মন্দিরগুলো হলো—ভাষানটেক বিআরপি সার্বজনীন মন্দির, মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন শ্রী শ্রী রক্ষা কালী মন্দির, আইডি হাসপাতাল সার্বজনীন পূজা মন্দির এবং মহাখালীর টেম্পো মোড়ে শ্রী শ্রী শিবকালী পূজা মন্দির। 

চেক বিতরণ অনুষ্ঠানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ সংশ্লিষ্ট মন্দিরগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক, পুরোহিত এবং পূজারিরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহামেডান আমার আত্মার ও হৃদয়ের ক্লাব: আবদুস সালাম
মহামেডান আমার আত্মার ও হৃদয়ের ক্লাব: আবদুস সালাম
যাত্রাবাড়ীতে হিংস্র কুকুরের আতঙ্ক—জননিরাপত্তায় চরম অবহেলার অভিযোগ
যাত্রাবাড়ীতে হিংস্র কুকুরের আতঙ্ক—জননিরাপত্তায় চরম অবহেলার অভিযোগ
বরখাস্ত সেনা কর্মকর্তা আফজাল নাছের রাজধানী থেকে গ্রেপ্তার
বরখাস্ত সেনা কর্মকর্তা আফজাল নাছের রাজধানী থেকে গ্রেপ্তার