• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

অফিস কর্মীকে ঘুষসহ ইউএনওর কাছে নিয়ে গেলেন যুবক

ফরিদপুর প্রতিনিধি    ২ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রত্যাশী যুবকের কাছ থেকে ঘুষ নেয়ায় ওই টাকাসহ নির্বাচন অফিসের এক কর্মচারীকে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদে।

জানা যায়, পৌর সদরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইউসুফ তার ছোট ভাইয়ের নতুন ভোটার আইডি কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা নির্বাচন অফিসে যান বুধবার (১ এপ্রিল)। সেখানে অফিস সহকারী (কম্পিউটার) যশোময় সাহা দ্রুত কাজ করে দেওয়ার শর্তে ৩ হাজার টাকা দাবি করেন। ইউসুফ প্রথমে ১৫০০ টাকা এবং পরে আরও ৫০০ টাকা দিয়ে জানতে চান, এই টাকা সরকারি কোষাগারে জমা হবে কি না।

এ সময় অভিযুক্ত কর্মকর্তা জানান, টাকা কোথাও জমা দিতে হবে না। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়।

একপর্যায়ে ইউসুফ নির্বাচন অফিসের ওই কর্মচারীকে টাকাসহ ধরে ইউএনও’র কক্ষে নিয়ে যান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী ইউসুফ বলেন, ‘আমার ভাইয়ের বয়স ১৮ বছর তিন মাস। সব কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও ঘুষ দাবি করা হয়। টাকা দেওয়ার পর জানতে চাইলে তিনি বলেন, এটি ব্যক্তিগত খরচের জন্য নেওয়া হচ্ছে। তখনই তাকে হাতেনাতে ধরে নিয়ে যাই।’

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলম বলেন, ‘তিনি তখন অফিসে ভোটারদের সাক্ষাৎকার নিচ্ছিলেন। হঠাৎ বাইরে গোলযোগের শব্দ শুনে বিষয়টি জানতে পারেন। পরে বিষয়টি ইউএনওকে অবহিত করা হয়।’

অভিযুক্ত যশোময় সাহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন, ‘ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী
বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
ঢাকা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহী সুইজারল্যান্ডের ‘সুইসপোর্ট’
ঢাকা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহী সুইজারল্যান্ডের ‘সুইসপোর্ট’