{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ভিওডি বাংলার সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক

ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি খুলতে সামরিক প্রস্তুতি নিচ্ছে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক    ১ এপ্রিল ২০২৬, ১০:২৬ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দিতে সামরিক প্রস্তুতি জোরদার করছে সংযুক্ত আরব আমিরাত।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বুধবার (১ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি পুনরায় চালু করতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সম্ভাব্য সামরিক অভিযানে সহায়তা দিতে প্রস্তুতি নিচ্ছে আমিরাত।

এছাড়া, প্রণালিটি খুলতে সামরিক শক্তি ব্যবহারের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন পাওয়ার বিষয়টিও বিবেচনায় নিচ্ছে দেশটি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরান আমিরাতে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে।

আমিরাতের এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানান, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশকে নিয়ে একটি জোট গঠনের আহ্বান জানিয়েছে তারা। এই জোট সামরিক উপায়ে হরমুজ প্রণালি খুলে দেওয়ার উদ্যোগ নেবে।

বর্তমানে হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণ থেকে কীভাবে মুক্ত করা যায় এবং এতে আমিরাত কী ধরনের সামরিক ভূমিকা রাখতে পারে—তা নিয়ে কাজ চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এ বিষয়ে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তথ্যটি অস্বীকার করেনি। তারা বলেছে, “হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে একটি ব্যাপক বৈশ্বিক ঐকমত্য তৈরি হয়েছে।”

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পরপরই তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। বিশ্বে মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়। ফলে এটি বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
ভারতের কাবেরী থেকে চীনের জে-২০: চার দশকের দৌড়ে কে এগিয়ে?
ছবি: সংগৃহিত
স্বামীর কর্মস্থলে স্ত্রীর অভিযোগ করা নিয়ে যা বলছে ভারতের আদালত
ছবি: সংগৃহিত
ক্যামেরায় ধরা পড়েনি দিল্লির যে গল্প