• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ভুয়া মুক্তিযোদ্ধাদের জাতির সামনে উপস্থাপন করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করার নির্দেশ মন্ত্রীর অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে জোরালো পদক্ষেপ: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী একমাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে: প্রশাসক পহেলা বৈশাখ ঘিরে ইলিশের বাজারে সিন্ডিকেট, কারসাজিতে দামে অস্থিরতা রাজধানীর যানজট নিরসনে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী স্কুল পর্যায়ে অনলাইন-অফলাইন সমন্বয়ের চিন্তা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী স্মারকলিপিতে প্রবাসীদের সুষ্ঠু তদন্তের দাবি

মাওলানা আবু তাহের নদভীর ইন্তেকাল, ধর্মমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক    ৩১ মার্চ ২০২৬, ০৫:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী মাদরাসা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া কাশেমূল উলুম জমিরিয়া মাদরাসার মহাপরিচালক মাওলানা আবু তাহের কাসেমি নদভী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে আজ মঙ্গলবার (৩১ মার্চ) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

মন্ত্রী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার (৩০ মার্চ) দিনগত রাত সাড়ে ১১টায় জমিরিয়া মাদরাসা মাঠে নামাজে জানাযা শেষে মাদ্রাসার ‘মাকাবায়ে আজিজিয়া’ কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।  

আবু তাহের কাসেমি সোমবার দুপুরে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানারোগে ভুগছিলেন। বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্য্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, ১ মেয়েসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। 

মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, আবু তাহের কাসেমী দ্বীনি শিক্ষা প্রচার ও প্রসারে অসামান্য অবদান রেখে গেছেন।  

মরহুম আবু তাহের ২০২৪ সালে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২০২৫ সালের অক্টোবরে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ'র চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ'র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

মাওলানা আবু তাহের কাসেমি ১৯৬০ সালে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার উত্তর নিচিন্তাপুর গ্রামে জন্মগ্রহণ করেন।  পিতার নাম নাজির আহমদ। শৈশবেই তিনি পারিবারিক পরিবেশে দ্বীনি শিক্ষার সূচনা করেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। পরবর্তীতে ২০২৫ সালের অক্টোবরে তিনি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হন।

এছাড়া তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুষ্টিয়ায় সাহাবুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
কুষ্টিয়ায় সাহাবুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
জিয়াউর রহমানের খনন করা খাল ভরাট করতে গিয়ে আ.লীগ নেতা আটক
জিয়াউর রহমানের খনন করা খাল ভরাট করতে গিয়ে আ.লীগ নেতা আটক