• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

পুনরুদ্ধার হচ্ছে ঢাবির মুঘল আমলের মুসা খান মসজিদ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩১ মার্চ ২০২৬, ০৪:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গনের মুঘল স্থাপত্য নিদর্শন মুসা খান মসজিদ পুনরুদ্ধারে কাজ শুরু হয়েছে। ক্যাম্পাসে আজ মঙ্গলবার (৩১ মার্চ) এ বিষয়ক একটি প্রকল্পের উদ্বোধন করেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

এ সময় তিনি বলেন, জাতীয় পরিচয় ও একতার প্রতীকগুলোকে টিকিয়ে রাখা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের এক পবিত্র দায়িত্ব।  
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন (Brent T. Christensen)।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে “রেইজড প্লাটফর্ম মুঘল মুসা খান মস্ক রেসটোরাশন অ্যান্ড প্রিজারভেশন (Raised Platform Mughal Musa Khan Mosque- Restoration and Preservation)” প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হবে বলে জানানা আয়োজকরা। 

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, উঁচু বেদীর ওপর নির্মিত এই মুসা খান মসজিদটি আমাদের গৌরবময় মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এই প্রকল্পের মাধ্যমে মসজিদটির ঐতিহাসিক ঐতিহ্য পুরোপুরি বজায় রেখে একে আগের আদি রূপে ফিরিয়ে আনা সম্ভব হবে।

‘এই যৌথ উদ্যোগটি আমাদের সাংস্কৃতিক পর্যটনকে এগিয়ে নিতে, গবেষণার সুযোগ বাড়াতে এবং তরুণ প্রজন্মকে আমাদের ঐতিহ্য রক্ষায় আগ্রহী করে তুলতে বড় ভূমিকা রাখবে। প্রকল্পটি ভবিষ্যতে অন্যান্য ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে একটি সফল উদাহরণ।’ 

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে তার বিশেষ অবদান ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা সবাই মিলে একসাথে কাজ করায় বিশ্বাসী। পারস্পরিক সদিচ্ছা ও ঐক্যের মাধ্যমেই আমরা এই পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে পারি।’

প্রকল্পটির বাস্তবায়ন করবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ইউএস অ্যাম্বাসেডর ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন- এএফসিপি (U. S. Ambassador Fund for Cultural Presevation- AFCP)’ তহবিলের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে ঢাবি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আরআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস