• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে রামুতে ছাত্রদলের ত্রাণ বিতরণ চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক শিবিরকে বিদায় জানিয়ে জামায়াতে নতুন যাত্রা সাদিক কায়েমের ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা নাগরিকদের অসচেতনতা জলাবদ্ধতার অন্যতম কারণ: ডিএসসিসি প্রশাসক নতুন জুয়া প্রতিরোধ আইন, প্রথম মামলায় দুই আসামির রিমান্ড ফেসবুকের মতো পরিচিতদের জন্মদিন মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ পাকিস্তানে ওআইসির নারী বিষয়ক সম্মেলন শুরু শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী অপরাধ দমনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের

পুলিশের বিশেষ অভিযানে ৩৩ হাজার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুলাই ২০২৬, ০৫:০৭ পি.এম.
পুলিশের বিশেষ অভিযানে ৩৩ হাজার গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

দেশজুড়ে চলমান বিশেষ অভিযানে গত আড়াই মাসে ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে অন্যান্য মামলা ও অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৮৩ হাজার ৮১৭ জন। এছাড়া এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এসব অভিযান চালানো হয়েছে।

এতে আরো বলা হয়, উল্লেখিত সময়ে ২৪৩টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৩১৩ রাউন্ড গুলি ও কার্তুজ, ৮৮টি ম্যাগাজিন, ৪৩টি ককটেল, ২ কেজি গান পাউডার, ৫০৩টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল ৭৬টি, শুটারগান ৩০টি, এলজি ৩৩টি, রিভলবার ১৮টি, বন্দুক ৫০টি, পাইপগান ১৫টি, শটগান ৪টি, রাইফেল ২টি, এসএমজি ২টি, এয়ারগান ১২টি ও পেনগান ১টি।

অভিযানে ৭৬ লাখ ৪০ হাজার ২৭৬টি ইয়াবা, ৮ হাজার ২৮৪ পুরিয়া হেরোইন, ৩ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৫ বোতল বিদেশি মদ, ৩৫৪ বোতল দেশি মদ, ৫ হাজার ৩৩৬ পুরিয়া গাঁজা এবং মাদক ও মাদক জাতীয় অন্যান্য দ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

এসব মাদক উদ্ধারের ঘটনায় ১৪ হাজার ১৫৭টি মামলা দায়ের ও ২০ হাজার ৪৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে পুলিশ।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিডিও থেকে নেওয়া
মোহাম্মদপুরে বাড়িতে ঢুকে হামলা, তদন্তে পুলিশ
ছবি: ভিওডি বাংলা
খিলগাঁওয়ে তরুণী হত্যা, ৬ ঘণ্টায় স্বামী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
৯৬১ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার