• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
স্কুল পর্যায়ে অনলাইন-অফলাইন সমন্বয়ের চিন্তা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী স্মারকলিপিতে প্রবাসীদের সুষ্ঠু তদন্তের দাবি ভোটে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে ২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নতুন দাম ঘোষণার আগে রাজধানীতে অস্থিরতা, পাম্পে দীর্ঘ লাইন ২৪ ঘণ্টায় ৩৯১ অভিযান, ৮৭ হাজার লিটার তেল উদ্ধার উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ: ট্রাম্প মাইনাস টু বাস্তবায়নে জঙ্গি উত্থান, ১৬ বছর আড়ালে জেনারেল আমিন জিয়াউর রহমানের খনন করা খাল ভরাট করতে গিয়ে আ.লীগ নেতা আটক সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এমআরইউর মানববন্ধন

নিখোঁজ ৪৩ ঘণ্টা পর পদ্মায় মিলল স্কুলছাত্রের মরদেহ

তাহমিদ লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি    ৩১ মার্চ ২০২৬, ১২:২৪ পি.এম.
মাওয়া এলাকা থেকে উদ্ধার করা হয় আরাফাত হোসেনের মরদেহ ছবি-ভিওডি বাংলা

মুন্সিগঞ্জের লৌহজংয়ে নিখোঁজের ৪৩ ঘণ্টা পর পদ্মা সেতুর নিচ থেকে দশম শ্রেণির স্কুলছাত্র আরাফাত হোসেনের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে মাওয়া এলাকা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করা হয় বলে, বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আরাফাত তার বন্ধুদের সঙ্গে পদ্মায় গোসল করতে নেমে স্রোতের সঙ্গে তীরে উঠতে পারেননি। ঘটনার দিন, গত ২৯ মার্চ দুপুরে তিনি এবং চার বন্ধু মাওয়ায় নদীতে গোসল করতে নামে। তিনজন সাঁতরে তীরে উঠলেও আরাফাত নিখোঁজ হয়।

পরে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে ভেসে উঠা মরদেহ উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়ার পর পুলিশ তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উড়াল সড়কে চলন্ত গাড়িতে আগুন
উড়াল সড়কে চলন্ত গাড়িতে আগুন
ঠাকুরগাঁওয়ে সড়কে নারীর লাশ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ
ঠাকুরগাঁওয়ে সড়কে নারীর লাশ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ
রাজশাহী মেডিকেলে হামের প্রাদুর্ভাব পরিদর্শন, দ্রুত ভ্যাকসিন সরবরাহের তাগিদ
রাজশাহী মেডিকেলে হামের প্রাদুর্ভাব পরিদর্শন, দ্রুত ভ্যাকসিন সরবরাহের তাগিদ