• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এমআরইউর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক    ৩০ মার্চ ২০২৬, ১০:১৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

দেশব্যাপী সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)। বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে সায়দাবাদ বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায়ের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন তিন সাংবাদিক। এতে তারা গুরুতর আহত হন। আহত সাংবাদিকদের রক্তাক্ত অবস্থা দেখে তাদের একজনের মায়ের হৃদরোগে মৃত্যুর ঘটনাও তুলে ধরেন বক্তারা, যা উপস্থিতদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করে।

এমআরইউ সভাপতি শাহরিয়ার নাঈম বলেন, সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবিতে বারবার রাজপথে নামতে হচ্ছে, কিন্তু দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলা মানে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন এবং জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করেন। কিন্তু পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তারা হামলা, হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন, যা একটি গণতান্ত্রিক দেশের জন্য অশনিসংকেত। পাশাপাশি তিনি অনিবন্ধিত সংবাদমাধ্যম ও অনলাইন পেজ নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দীন অভিযোগ করেন, অতিরিক্ত ভাড়া আদায়ের তথ্য যাতে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে না পৌঁছায়, সেজন্যই এ হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে ওয়ারী জোনের ডিসির বক্তব্য প্রত্যাহারের দাবিও জানান।

মানববন্ধন থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রতিটি হামলার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

ভিওডি বাংলা/ আরকেএইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
হেড অব নিউজ, ভিওডি বাংলা ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
আবার চালু হচ্ছে জনকণ্ঠ
আবার চালু হচ্ছে জনকণ্ঠ