• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
স্কুল পর্যায়ে অনলাইন-অফলাইন সমন্বয়ের চিন্তা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী স্মারকলিপিতে প্রবাসীদের সুষ্ঠু তদন্তের দাবি ভোটে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে ২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নতুন দাম ঘোষণার আগে রাজধানীতে অস্থিরতা, পাম্পে দীর্ঘ লাইন ২৪ ঘণ্টায় ৩৯১ অভিযান, ৮৭ হাজার লিটার তেল উদ্ধার উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ: ট্রাম্প মাইনাস টু বাস্তবায়নে জঙ্গি উত্থান, ১৬ বছর আড়ালে জেনারেল আমিন জিয়াউর রহমানের খনন করা খাল ভরাট করতে গিয়ে আ.লীগ নেতা আটক সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এমআরইউর মানববন্ধন

কুষ্টিয়ায় সাহাবুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি    ৩১ মার্চ ২০২৬, ১০:৪১ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কৃষক সাহাবুল ইসলাম মণ্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবির সরকার এ রায় দেন। নিহত সাহাবুল ইসলাম সদর উপজেলার বালিয়াপাড়া চকপাড়া এলাকার মৃত লোকমান মণ্ডলের ছেলে। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- মিরপুর উপজেলার মিটন পশ্চিমপাড়া গ্রামের মহিন প্রামাণিকের ছেলে আসাদুল প্রামাণিক কালু, একই গ্রামের মোসলেম মোল্লার ছেলে আবু তাহের, আবুল কাশেমের ছেলে হাবিল হোসেন ও ওমর আলীর ছেলে মিলন। রায় ঘোষণার সময় আবু তাহের ছাড়া বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, সাহাবুল ইসলামের সহধর্মিণীর ছোট বোন প্রবাসে থাকায় তার মেয়েকে দেখভালের জন্য সন্তানদের নিয়ে মিরপুর উপজেলার মিটন গ্রামে পরিবারসহ বাস করতেন সাহাবুল। ২০১৯ সালের ২০ অক্টোবর বাড়ি থেকে বাজার করার উদ্দেশ্যে স্থানীয় বাজারে গিয়ে তিনি নিখোঁজ হন। পরের দিন সকালে উপজেলার নওদা আজমপুর মাঠপাড়ার ধৈঞ্চাখেতের আইল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন নিহতের স্ত্রী সুমি খাতুন বাদী হয়ে থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম জাবীদ হাসান প্রথমে আসাদুল প্রামাণিক কালুকে গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী আবু তাহের, হাবিল হোসেন ও মিলনকে গ্রেপ্তার করা হয়। গ্রাম্য দলাদলির জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে সাহাবুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে তারা আদালতে স্বীকারোক্তি দেন। পরে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উড়াল সড়কে চলন্ত গাড়িতে আগুন
উড়াল সড়কে চলন্ত গাড়িতে আগুন
ঠাকুরগাঁওয়ে সড়কে নারীর লাশ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ
ঠাকুরগাঁওয়ে সড়কে নারীর লাশ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ
রাজশাহী মেডিকেলে হামের প্রাদুর্ভাব পরিদর্শন, দ্রুত ভ্যাকসিন সরবরাহের তাগিদ
রাজশাহী মেডিকেলে হামের প্রাদুর্ভাব পরিদর্শন, দ্রুত ভ্যাকসিন সরবরাহের তাগিদ