• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার পেট্রোল-অকটেন জব্দ, আটক ৪

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি    ৩০ মার্চ ২০২৬, ০২:৩৯ পি.এম.
আলমডাঙ্গায় অভিযানে জব্দ করা পেট্রোল-অকটেন ও ট্যাংক লরি-ছবি-ভিওডি বাংলা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে প্রায় ৯ হাজার লিটার পেট্রোল-অকটেন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ভোররাতে উপজেলার কয়রাডাঙ্গা-খাদিমপুর সড়কে অবৈধ জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়। এ সময় একটি তেলবাহী ট্যাংক লরি থেকে ড্রামে তেল খালাসের সময় হাতেনাতে অভিযান চালায় পুলিশ।

অভিযানে ৮টি ব্যারেলে সংরক্ষিত পেট্রোল, একটি ট্রাক্টরের ট্রলি এবং তেলবাহী ট্যাংক লরি জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই সংশ্লিষ্ট চারজনকে আটক করা হয়।

আলমডাঙ্গা থানার ওসি বনি ইসরাইল জানান, জব্দ করা তেল ও ব্যারেলগুলোতে আনুমানিক ৯ হাজার লিটার পেট্রোল-অকটেন রয়েছে। আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, খোলা বাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তেলগুলো অন্য জেলা থেকে এনে অবৈধভাবে মজুদ করা হচ্ছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাটমোহরে ২,৫০০ লিটার জ্বালানি তেল জব্দ, আটক ২
চাটমোহরে ২,৫০০ লিটার জ্বালানি তেল জব্দ, আটক ২
মাদারীপুরে কিশোর গ্যাং সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ
মাদারীপুরে কিশোর গ্যাং সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ
পদ্মায় গোসলে নেমে নিখোঁজ স্কুলশিক্ষার্থী, দ্বিতীয় দিনেও উদ্ধার হয়নি
পদ্মায় গোসলে নেমে নিখোঁজ স্কুলশিক্ষার্থী, দ্বিতীয় দিনেও উদ্ধার হয়নি