• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ৩০ মার্চ ২০২৬, ০৪:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনের দিন ওই দুই নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৩০ মার্চ) এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন। ইতিমধ্যেই এ সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, “আগামী ৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনি এলাকার শূন্য আসন এবং শেরপুর-৩ নির্বাচনী এলাকার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের সুবিধার্থে এবং কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার জন্য নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণার প্রয়োজন রয়েছে।”

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্বাচনী এলাকা ও সংশ্লিষ্ট সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরতদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার জন্য ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক