• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

সাঘাটায় জমির বিরোধের জেরে প্রতিবন্ধীর স্ত্রী-মেয়ের ওপর হামলা

গাইবান্ধা প্রতিনিধি    ৩০ মার্চ ২০২৬, ০৪:২৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

সাঘাটা উপজেলার যোগীপাড়া গ্রামে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিবন্ধী আব্দুল ওয়াহেদের স্ত্রী জবা বেগম ও তার কুমারী মেয়ে রঞ্জু মিয়া ও তার পরিবারের হামলার শিকার হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী রঞ্জু মিয়া গংদের সঙ্গে আব্দুল ওয়াহেদের পরিবার জমি নিয়ে বিরোধে জড়িত ছিল। রোববার দুপুরে রঞ্জু ও তার পরিবারের লোকজন জবা বেগমের সঙ্গে অকথ্য ভাষায় গালাগালি শুরু করলে প্রতিবন্ধী ওয়াহেদ ও তার পরিবার বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রঞ্জু, তার দুই ছেলে রাফি মিয়া ও ফাহিম সরকার এবং স্ত্রী রেবেনা বেগম হামলা চালিয়ে মা-মেয়েকে মারপিট করে। তাদের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও রক্তক্ষরণ হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসক তাদের অবস্থাকে আশঙ্কাজনক হিসেবে বর্ণনা করে হাসপাতাল ভর্তি করার নির্দেশ দেন।

জবা বেগম সাঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে রঞ্জু মিয়া ও তার পরিবারের কয়েকজনকে আসামি করেছেন। থানার পুলিশ অভিযোগ নিশ্চিত করে, তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

স্থানীয় সচেতন মহল প্রতিবন্ধী পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার