• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

চলতি মাসে জ্বালানি নিয়ে দেশে ৩২ জাহাজ, পথে আরও ৪টি

নিজস্ব প্রতিবেদক    ৩০ মার্চ ২০২৬, ০৪:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে—এরই প্রতিফলন দেখা যাচ্ছে বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন ফিলিং স্টেশনে। নির্ধারিত পরিমাণে তেল সরবরাহ অব্যাহত থাকলেও অতিরিক্ত চাহিদার কারণে পেট্রোল পাম্পগুলোতে তৈরি হয়েছে দীর্ঘ যানজট ও ভোগান্তি।

শহরের বিভিন্ন এলাকায় দেখা গেছে, জ্বালানি নিতে আসা যানবাহনের দীর্ঘ সারি। অনেক চালককে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে। যদিও সরকার নির্ধারিত সীমা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হচ্ছে, তবুও গ্রাহকদের চাপ কমছে না।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে ঘিরে আতঙ্কের কারণে অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি সংগ্রহ করছেন। ফলে স্বাভাবিক সরবরাহ থাকা সত্ত্বেও পরিস্থিতি জটিল হয়ে উঠছে।

পেট্রোল পাম্প সংশ্লিষ্টদের ভাষ্য, অনেক চালক একাধিকবার তেল নেওয়ার চেষ্টা করছেন, এমনকি ভিন্ন ভিন্ন ফিলিং স্টেশন থেকেও জ্বালানি সংগ্রহ করছেন। এতে করে দ্রুত মজুত ফুরিয়ে যাচ্ছে। বাস্তবে বড় কোনো ঘাটতি না থাকলেও অতিরিক্ত চাহিদা একটি কৃত্রিম সংকটের পরিবেশ তৈরি করেছে।

অন্যদিকে, জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে মার্চের প্রথম সপ্তাহ থেকে এখন পর্যন্ত অন্তত ৩২টি জাহাজ দেশে এলপিজি, এলএনজি ও ক্রুড অয়েলসহ বিভিন্ন জ্বালানি নিয়ে এসেছে। এছাড়া নিউ ব্রেভ, পল, পিবিটি সোলানা ও সেলশিয়াস গ্যালাপাগোজ নামের আরও চারটি ট্যাংকার এলএনজি, এলপিজি ও গ্যাস অয়েল নিয়ে দেশের পথে রয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল