• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ডিএমপিতে ৩ কর্মকর্তার রদবদল, মুখপাত্র হলেন নাসিরুদ্দিন

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩০ মার্চ ২০২৬, ১১:১১ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপ-কমিশনার ও অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। 

রোববার (২৯ মার্চ) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত আদেশে এ রদবদল কার্যকর করা হয়।

নতুন আদেশ অনুযায়ী, উপ-কমিশনার (পরিবহন) এন এম নাসিরুদ্দিনকে উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে তিনি ডিএমপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, উপ-কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে উপ-কমিশনার (পরিবহন) হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়াও, অতিরিক্ত উপ-কমিশনার (পি অ্যান্ড আর) মো. ওয়ালিউল ইসলামকে বদলি করে অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা-সাইবার ও স্পেশাল ক্রাইম বিভাগ-উত্তর) পদে নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস
ছবি: ভিওডি বাংলা
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক