• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজারহাটে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ২৭ মার্চ ২০২৬, ০৪:০১ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ ইয়াবা ট্যাবলেটসহ রাসেল নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার চাকিরপশার ইউনিয়নের মন্ডলপাড়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। শুক্রবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানা পুলিশ উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক মন্ডলপাড়া গ্রামে  অভিযান চালায়।

এ সময় এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৮১ পিচ ইয়াবা ও ২২ পিচ টাপেন্টা ট্যাবলেট উদ্ধার করে। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি রাসেল মিয়া (৩৫) রাজারহাট সদর ইউনিয়নের কৈলাশ কুটি গ্রামের আলহাজ্ব আব্দুল জলিল মিয়ার ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের দায়ের হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ  মামনুর রশিদ জানিয়েছেন। 

তিনি আরও জানান, এলাকায় মাদক-জুয়া নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। 

ভিওডি বাংলা-পিএম সৈকত/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা
বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা
ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, আহত বাবা-বোন
ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, আহত বাবা-বোন
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি