• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা:

তেজস্ক্রিয় বিপর্যয়ের শঙ্কা, সতর্ক আইএইএ

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ মার্চ ২০২৬, ১০:০৬ এ.এম.
বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র -ছবি: সংগৃহীত

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিকটে সাম্প্রতিক হামলার ঘটনায় বৈশ্বিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ সতর্ক করে বলেছে, সক্রিয় পারমাণবিক স্থাপনায় যেকোনো ধরনের হামলা ভয়াবহ তেজস্ক্রিয় বিপর্যয়ের ঝুঁকি তৈরি করতে পারে।

শুক্রবার (২৭ মার্চ) এক বিবৃতিতে আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানান, বুশেহর কেন্দ্রের আশপাশে হামলার ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, সচল পারমাণবিক স্থাপনায় ক্ষতি হলে তা শুধু একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না-এর প্রভাব সীমান্ত পেরিয়ে বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। 

আইএইএ প্রধানের ভাষ্য অনুযায়ী, গত মঙ্গলবার রাতে কেন্দ্রটির নিকটবর্তী এলাকায় একটি প্রজেক্টাইল আঘাত হানে। যেহেতু বুশেহর কেন্দ্রটি বর্তমানে কার্যকর অবস্থায় রয়েছে এবং সেখানে বিপুল পরিমাণ পারমাণবিক জ্বালানি সংরক্ষিত, তাই যেকোনো যান্ত্রিক বা অবকাঠামোগত ক্ষতি বড় ধরনের পরিবেশগত ও জনস্বাস্থ্য সংকট ডেকে আনতে পারে।

গ্রোসি আরও বলেন, সশস্ত্র সংঘাতের সময় পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করতে আইএইএ নির্ধারিত ‘সাতটি মূলনীতি’ কঠোরভাবে মেনে চলা জরুরি। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে সতর্ক করেন, সামান্য অবহেলাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

অন্যদিকে, ইরানের পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে একটি ক্ষেপণাস্ত্র বুশেহর পারমাণবিক কেন্দ্রের চত্বরে আঘাত হানে। তেহরান এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে একে পরিকল্পিত আক্রমণ হিসেবে উল্লেখ করেছে। তবে এ বিষয়ে এখনো ওয়াশিংটন বা তেল আবিবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পারমাণবিক স্থাপনাকে ঘিরে এমন ঘটনা আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে।  

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির
ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির
প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান
প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান
হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত
হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত