• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাংশায় স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২৬ মার্চ ২০২৬, ০৪:০৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, যুদ্ধকালীন কমান্ডার মো. আব্দুল মতিন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. আব্দুল লতিফ খান ও সদস্য সচিব মো. নজরুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এসময় মুক্তিযোদ্ধারা বিভিন্ন অফিসে তাদের কোন কাজ থাকলে তা গুরুত্বের সাথে করে দেয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।

ভিওডি বাংলা-এস,কে পাল (সমীর)/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোচ হয়ে বিসিবিতে ফিরছেন রাজ্জাক
কোচ হয়ে বিসিবিতে ফিরছেন রাজ্জাক
বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা
বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা
ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, আহত বাবা-বোন
ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, আহত বাবা-বোন