• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চট্টলা এক্সপ্রেসের ২ বগিতে আগুন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি    ২৬ মার্চ ২০২৬, ১১:২০ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেসের দুটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২৬ মার্স) কাল সাতটায় সীতাকুণ্ডের ভাটিয়ারী বাংলাদেশ মিলিটারি গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিন ও দুটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর ট্রেন থেকে যাত্রীরা দ্রুত নেমে যান। এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

কুমিরা ফায়ার সার্ভিসের সাব স্টেশন কর্মকর্তা আহসান আলী বলে, আগুন এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। অল্প কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসবে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোচ হয়ে বিসিবিতে ফিরছেন রাজ্জাক
কোচ হয়ে বিসিবিতে ফিরছেন রাজ্জাক
বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা
বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা
ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, আহত বাবা-বোন
ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, আহত বাবা-বোন