• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্মৃতিসৌধে জনতার ঢল, শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক    ২৬ মার্চ ২০২৬, ১০:১৭ এ.এম.
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণে মানুষের ঢল-ছবি-ভিওডি বাংলা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফুলেল শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ করছেন সর্বস্তরের মানুষ। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই স্মৃতিসৌধ প্রাঙ্গণে নামে মানুষের ঢল, শ্রদ্ধার ফুলে ভরে ওঠে শহীদ বেদী।

ভোরের প্রথম প্রহর থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ জনগণ হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধে আসতে শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি আরও বৃদ্ধি পায় এবং পুরো এলাকা পরিণত হয় এক আবেগঘন পরিবেশে।

সরেজমিনে দেখা যায়, দল বেঁধে আসা স্কুল-কলেজের শিক্ষার্থীরা শৃঙ্খলাভাবে লাইনে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। একই সঙ্গে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ফুলেল শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদনের সময় অনেকের চোখে ছিল অশ্রু, কণ্ঠে ছিল দেশপ্রেমের দৃঢ় প্রত্যয়।

মানিকগঞ্জ থেকে আসা স্কুল শিক্ষক রবিউল আলম জানান, “আমি প্রতিবছরই এখানে আসি। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব। আমরা তাদের কাছে চিরঋণী।”

অন্যদিকে কলেজ শিক্ষার্থী তানজিন আফরোজা বলেন, “বন্ধুদের সঙ্গে স্মৃতিসৌধে এসেছি। আমাদের বীর শহীদদের জন্য আমরা গর্বিত। তাদের জীবন উৎসর্গের কারণেই আজ আমরা স্বাধীন দেশে বাস করছি। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি।”

এর আগে জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে ভোর ৬টার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন।

এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে এবং সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার : সেতুমন্ত্রী
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার : সেতুমন্ত্রী
ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ বিএনপির
ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ বিএনপির
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ