• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সরকারি ক্রয় কমিটি পুনর্গঠন, সভাপতি আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক    ৬ জুলাই ২০২৬, ০৯:২৫ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সরকারি ক্রয় কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও কার্যকর করতে কমিটি পুনর্গঠন করেছে সরকার। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন রোববার (৫ জুলাই) জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

পুনর্গঠিত কমিটির সভাপতি করা হয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানকে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণ করবে। পাশাপাশি পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫–এর আওতায় অর্থনৈতিক বিষয়সংক্রান্ত ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যক্রম পর্যালোচনা করে সেগুলো আরও কার্যকর করার লক্ষ্যে সুপারিশ প্রণয়ন করবে। এছাড়া দুই কমিটির অর্পিত অন্যান্য দায়িত্বও পালন করবে।

কমিটির অন্যান্য সদস্য হলেন— বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈন উদ্দীন আহমেদ।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
আগামী ১৬ তারিখ ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা
ছবি: সংগৃহীত
উড্ডয়নের পরই কারিগরি ত্রুটি, জরুরি অবতরণ করল এয়ার অ্যাস্ট্রা
ছবি: সংগৃহীত
অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তে সতর্ক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী