• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা

রাজবাড়ী প্রতিনিধি    ২৫ মার্চ ২০২৬, ০৬:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

দৌলতদিয়া ঘাট এলাকায় ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস উল্টে নদীতে পড়ে গেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২৫ মার্চ) বিকাল সোয়া ৫টার দিকে ৩ নম্বর পল্টুনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সৌহার্দ্য পরিবহন-এর একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শী, নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। পল্টুন থেকে ফেরিতে ওঠার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি-এর ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ অভিযান চালাচ্ছে এবং ইতোমধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোচ হয়ে বিসিবিতে ফিরছেন রাজ্জাক
কোচ হয়ে বিসিবিতে ফিরছেন রাজ্জাক
বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা
বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা
ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, আহত বাবা-বোন
ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, আহত বাবা-বোন