• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

লালমনিরহাট ও কুড়িগ্রামের শিল্পায়নে নতুন দিগন্ত

কুড়িগ্রাম প্রতিনিধি    ২৫ মার্চ ২০২৬, ০৪:০০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার শিল্পায়নের সম্ভাবনা ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে মঙ্গলবার (২৪ মার্চ) লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় দুই জেলার শিল্প খাতের বিদ্যমান সমস্যা ও ভবিষ্যতে উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি তার বক্তব্যে বলেন, "উত্তরবঙ্গের এই দুই জেলায় শিল্পায়নের প্রচুর সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আমরা এই অঞ্চলকে একটি অর্থনৈতিক হাবে পরিণত করতে পারি।"

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি শিল্পায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন ও নীতিগত সহায়তার আশ্বাস প্রদান করেন।

​স্থলবন্দর ও সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে আমদানি-রপ্তানি বাণিজ্য অঞ্চল নতুন কলকারখানা স্থাপনের মাধ্যমে স্থানীয় বেকারত্ব দূরীকরণ, গ্যাস সংযোগ ও উন্নত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তা গ্রহণ করার উদ্যোগ নেন।

​সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সুপারবৃন্দ এবং দুই জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় কুড়িগ্রাম থেকে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ও কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা একমত পোষণ করেন যে, সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমেই লালমনিরহাট ও কুড়িগ্রামের অর্থনৈতিক চিত্র বদলে দেওয়া সম্ভব।

ভিওডি বাংলা/মোঃ এরশাদুল হক/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোচ হয়ে বিসিবিতে ফিরছেন রাজ্জাক
কোচ হয়ে বিসিবিতে ফিরছেন রাজ্জাক
বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা
বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা
ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, আহত বাবা-বোন
ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, আহত বাবা-বোন