• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ছুটির পর প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে বড় পতন

নিজস্ব প্রতিবেদক    ২৪ মার্চ ২০২৬, ১১:৫৭ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে। তবে দীর্ঘ বিরতির পর বাজারে ফিরে বিনিয়োগকারীরা প্রত্যাশিত ইতিবাচক ধারা না পেয়ে উল্টো বড় ধরনের পতনের মুখোমুখি হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে লেনদেন শুরু হওয়ার পর থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নিম্নমুখী প্রবণতা দেখা যায়। লেনদেনের প্রথম ১ ঘণ্টা ৬ মিনিটে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট কমে ৫ হাজার ২৯৯ পয়েন্টে নেমে আসে। যদিও বেলা পৌনে ১১টার দিকে সূচক আরও কিছুটা কমে ৫ হাজার ২৮৭ পয়েন্টে নেমেছিল। এর আগে গত ১৬ মার্চ, ছুটির আগে শেষ কার্যদিবসে সূচক ৩৪ পয়েন্ট বেড়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা ৬ মিনিট পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৭টি শেয়ার ও ইউনিটের মধ্যে দরপতন হয়েছে ২৪৮টির। বিপরীতে দাম বেড়েছে মাত্র ৮৮টির এবং ৪১টির দর অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ বাজারের অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে, যা সামগ্রিকভাবে বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।

অন্য সূচকগুলোর মধ্যেও একই চিত্র দেখা গেছে। ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৭৩ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ৩০টি বড় কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট কমে ২ হাজার ২০ পয়েন্টে নেমেছে।

লেনদেনের দিক থেকেও বাজারে মন্থরতা লক্ষ্য করা গেছে। প্রথম ১ ঘণ্টা ৬ মিনিটে ডিএসইতে মোট ১৫১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা ছুটির আগে শেষ কার্যদিবস ১৬ মার্চের ৪৬০ কোটি ৩১ লাখ টাকার তুলনায় অনেক কম।

ভিওডি বাংলা/জা
 
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এলপিজির দাম বাড়ছেই, দিশেহারা সাধারণ মানুষ
এলপিজির দাম বাড়ছেই, দিশেহারা সাধারণ মানুষ
মেগা প্রকল্পের বদলে সামাজিক সুরক্ষায় বেশি মনোযোগী সরকার
অর্থমন্ত্রী মেগা প্রকল্পের বদলে সামাজিক সুরক্ষায় বেশি মনোযোগী সরকার
এ মাসে আসছে ১১টি কার্গো এলএনজি
এ মাসে আসছে ১১টি কার্গো এলএনজি