• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

লেবাননের গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক    ২৩ মার্চ ২০২৬, ০৪:২৭ পি.এম.
লেবাননের গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস। ছবি: সংগৃহীত
লেবাননের গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস। ছবি: সংগৃহীত

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননের টায়ারের আল-শাহাবিয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

সংবাদে বলা হয়েছে, এ হামলায় আরও চারজন মাঝারি ধরনের আহত হয়েছেন। পাশাপাশি আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

এদিকে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালিয়েছে। এতে লিতানি নদীর ওপর অবস্থিত কাকাইয়া সেতু ধ্বংস হয়ে গেছে। গুরুত্বপূর্ণ এ সেতুটি একটি প্রধান মহাসড়কের অংশ ছিল, যা টায়ারের গ্রামগুলোর সঙ্গে উত্তরের অন্যান্য এলাকার সংযোগ রক্ষা করত।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩ হাজার ৩৪২
ছবি: সংগৃহীত
ইরানের শক্তি বাড়াতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া
ছবি: সংগৃহীত
যৌথ সামরিক মহড়ায় নামছে চীন ও রাশিয়া