• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘রাক্ষস’ উন্মাদনায় সিনেমাপ্রেমীরা, উচ্ছ্বসিত সিয়াম

বিনোদন ডেস্ক    ২৩ মার্চ ২০২৬, ০২:১৮ পি.এম.
চিত্রনায়ক সিয়াম আহমেদ। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের আমেজ আর প্রেক্ষাগৃহে দর্শকদের উপচেপড়া ভিড়ের মধ্য দিয়ে দেশের সিনেমা অঙ্গনে উৎসবের হাওয়া বিরাজ করছে। এই আনন্দের মুহূর্তে শামিল হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। এবারের ঈদে মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত ডার্ক-থ্রিলার সিনেমা ‘রাক্ষস’।

মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে দেখা গেছে ব্যাপক আগ্রহ। প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের উচ্ছ্বাস এবং ইতিবাচক প্রতিক্রিয়ায় আনন্দ প্রকাশ করেছেন সিয়াম। দীর্ঘ প্রস্তুতির পর বড় পর্দায় সিয়ামের নতুন অবতার দেখে ভক্তরা মুগ্ধ।

গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সিয়াম আহমেদ বলেন, “আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি, কারণ সিনেমা অডিয়েন্সের জন্য বানানো। অডিয়েন্সের ভালো লাগা, তাদের রিঅ্যাকশন—এটাই আমাদের সর্বোচ্চ প্রাপ্তি। আজকের দিনটা আমাদের জন্য ফ্যান্টাস্টিক, কারণ রাক্ষসটা অডিয়েন্সের সঙ্গে রিলেট করতে পারছে।”

সিনেমার আত্মবিশ্বাসের বিষয়ে তিনি বলেন, “এটি শুধু আরেকটি বাণিজ্যিক চলচ্চিত্র নয়, এটি বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের জন্য একটি নতুন মানদণ্ড এবং সূচনা। আলহামদুলিল্লাহ, এটা বাস্তবে পরিণত হয়েছে। প্রথম দিনের দর্শকরা কোনো রিভিউ ছাড়াই সিনেমা দেখেছেন, যার মাধ্যমে আমরা আমাদের দর্শকের প্রতি আস্থা এবং বিশ্বাস পাই।”

সিয়াম আরও যোগ করেছেন, “ইনশাআল্লাহ, দর্শকের এই আস্থা থাকলে আমাদের টিম আরও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবে। প্রথম দিনের রিঅ্যাকশনকে আমরা ধন্যবাদ জানাই।”

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে কারিনা কায়সার
সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে কারিনা কায়সার
থালাপতির কাঁধে মান্নার হাত, ছবি ভাইরাল
থালাপতির কাঁধে মান্নার হাত, ছবি ভাইরাল
এবার ওটিটিতে ‘ধুরন্ধর ২’, থাকছে অদেখা দৃশ্য
এবার ওটিটিতে ‘ধুরন্ধর ২’, থাকছে অদেখা দৃশ্য