• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে পোস্ট, উধাও শাওনের ফেসবুক অ্যাকাউন্ট!

বিনোদন ডেস্ক    ৫ জুলাই ২০২৬, ০৭:২৮ পি.এম.
অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ছবি: সংগৃহীত
অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে আলোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এরই মধ্যে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন অনেক ব্যবহারকারী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা।

রোববার (৫ জুলাই) লেখক তামান্না সেতু নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, বিপুল পরিমাণ রিপোর্টের কারণে শাওনের অ্যাকাউন্টটি ফেসবুক কর্তৃপক্ষ সাময়িকভাবে সাসপেন্ড করেছে। তিনি জানান, বিষয়টি তাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন শাওন নিজেই।

তামান্না সেতুর ভাষ্য অনুযায়ী, যে পোস্টটি ঘিরে সমালোচনার সৃষ্টি হয়েছিল সেটি শাওন স্বেচ্ছায় সরিয়ে দেননি। বরং অ্যাকাউন্টে অতিরিক্ত রিপোর্ট পড়ার পর ফেসবুক কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে দেওয়া কয়েকটি বক্তব্য ও পোস্ট নিয়ে সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার মন্তব্যের বিরোধিতা করেন। একই সঙ্গে বিভিন্ন প্ল্যাটফর্মে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্কও তৈরি হয়।

এর আগে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে শাওনসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগটি করেন রাষ্ট্র সংলাপ ফোরামের নেতারা।

অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে দেওয়া বক্তব্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছে। পাশাপাশি এসব মন্তব্য জনমতকে প্রভাবিত করতে পারে বলেও অভিযোগকারীদের দাবি।

তবে পুরো বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি মেহের আফরোজ শাওন। একইভাবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান Meta থেকেও অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ফলে শাওনের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। বর্তমানে বিষয়টি তার ঘনিষ্ঠজনের বক্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের ভিত্তিতেই আলোচনায় রয়েছে।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আজীবন বহিষ্কার বদিউল আলম খোকনসহ তিন পরিচালক
ছবি: ভিওডি বাংলা
বেবিবাম্প প্রকাশ্যে, বিয়ে ও মা হওয়ার সুখবর দিলেন মৌসুমী হামিদ
মোশাররফ করিম
প্রথমবার যে অভিজ্ঞতার মুখোমুখি মোশাররফ করিম