• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি    ২৩ মার্চ ২০২৬, ১২:০৩ পি.এম.
কথা বলছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলিসহ সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। তিনি বলেন, এটি শুধুমাত্র পুলিশ বা সরকারের দ্বারা সম্ভব নয়; আইন অনুযায়ী সমাজে পরিবর্তন আনতে হলে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

রোববার (২২ মার্চ) বাদ এশা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সকলের সঙ্গে বিএনপির দলীয় চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী জাহিদ হোসেন।

মন্ত্রী আরও বলেন, “হাকিমপুর হিলির যেসব উন্নয়নের দাবি আপনারা জানিয়েছেন, সেগুলো পর্যায়ক্রমে খুব অল্প সময়ের মধ্যে সমাধান করা হবে, ইনশাআল্লাহ। মনে রাখবেন বিএনপি প্রতিশ্রুতিতে নয়, বাস্তবায়নে বিশ্বাসী। সরকারের বয়স বেশি নয়, এই অল্প সময়ের মধ্যে সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে।”

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিক্যাল কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. শাহ আলম (মন্টু), প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এস এম আবু হোরাইরা, বাংলাহিলি আজিজিয়া মাদরাসার মহাতামিম মাও. শামসুল হুদা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সিনিয়র সহসভাপতি শাহীনুর রহমান শাহীন, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম, সদস্য সচিব এনামুল হক তাজ এবং ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমারখালীতে প্রতিপক্ষের হামলায় ৭ জন গুলিবিদ্ধ
কুমারখালীতে প্রতিপক্ষের হামলায় ৭ জন গুলিবিদ্ধ
ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে কৃষকদের নিয়ে ব্যতিক্রমী ঈদ উৎসব
ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে কৃষকদের নিয়ে ব্যতিক্রমী ঈদ উৎসব
কুড়িগ্রামে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবার মৃত্যু
কুড়িগ্রামে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবার মৃত্যু