‘যেকোনো সময় মারা যেতে পারি’: মাহিয়া মাহি

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সমানভাবে সক্রিয় তিনি। ব্যক্তিগত জীবন, অনুভূতি ও কাজের খবর নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেই এক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় নিজের অনুভূতির কথা জানিয়েছেন মাহি।
তিনি লিখেছেন, “আমার মনে হচ্ছে, আমি যেকোনো সময় মারা যেতে পারি।” এমন মন্তব্যে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও পরবর্তী অংশে তিনি এর কারণ ব্যাখ্যা করেন।
মাহি আরও লেখেন, “আমার সামনে যে মানুষটি হাঁটছে, সেও একটু পরেই মারা যেতে পারে—এমন মনে হচ্ছে। এত কাছ থেকে কারো মৃত্যু আগে কখনো দেখিনি, শ্বাসরুদ্ধকর লাগছে।”
তবে ঠিক কী কারণে বা কার মৃত্যু দেখে তিনি এমন অনুভূতি প্রকাশ করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তার এই বক্তব্য থেকে বোঝা যায়, জীবনের অনিশ্চয়তা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।
ভিওডি বাংলা/আ







