• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরেজমিনে কমলাপুর

কেউ ফিরেছেন ঈদ শেষে, কেউ যাচ্ছেন ঈদ করতে

নিজস্ব প্রতিবেদক    ২২ মার্চ ২০২৬, ০৭:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

ঈদের দ্বিতীয় দিন রোববারের (২২ মার্চ) ঈদযাত্রা ছিল ভিন্ন। ঈদের দিন পর্যন্ত কমলাপুর রেলস্টেশন, সদর ঘাট, সায়েদাবাদ, গাবতরী, আব্দুল্লাপুরসহ ঢাকার প্রবেশদ্বারগুলোতে ছিলো ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে স্বজনের কাছে ফেরা ঘরমুখো মানুষের স্রোত।

তবে রোববার কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে, ঈদ শেষে ঢাকায় ফেরা হাজার কর্মজীবী যাত্রী নিয়ে কমলাপুরে এসেছে ট্রেন। আবার ঈদে যারা কিটিক বা ছুটি পাননি- তারা আজ ঈদের দ্বিতীয় দিন রওনা হয়েছেন বাড়ির পথে। তাদের সংখ্যাও ঈদ ফেরত যাত্রীর তুলনায় কম নয় বলে জানিয়েছেন স্টেশনের কর্মকর্তারা। মোটা দাগে, ঈদের দ্বিতয়ি দিনের কমলাপুর স্টেশনের চিত্র ছিলো- কেউ যাচ্ছেন, কেউ ফিরেছেন। 

ঢাকা ফিরছে মানুষ

ঈদের ছুটির রেশ কাটতে না কাটতেই জীবিকার তাগিদে আজ বিকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকামুখী যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে। ফেরার পথে ভোগান্তি তুলনামূলক কম ছিল বলে জানিয়েছেন যাত্রীরা। 

বিকাল ৪টা ২০ মিনিটে নোয়াখালী থেকে আসা 'উপকূল এক্সপ্রেস' ট্রেনটি প্রায় এক হাজার যাত্রী নিয়ে কমলাপুর স্টেশনে পৌঁছায়। যাত্রীদের অনেকেরই সোমবার (২৩ মার্চ) থেকে অফিস করবেন, তাই পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে দ্রুত ফিরেছেন। 

ট্রেনে নোয়াখালী থেকে কমলাপুরে নামা যাত্রী মোস্তাফিজুর রহমান জানান, যানজট এড়াতে এবং নির্বিঘ্নে যাতায়াতের জন্য তিনি ট্রেনকেই বেছে নিয়েছেন।  
এই ট্রেনে আসা আরেক যাত্রী শাহজালাল জানান, এক সপ্তাহের ছুটি কাটিয়ে তৃপ্তি নিয়ে ফিরলেও এখন কর্মক্ষেত্রে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এখনো ঈদ করতে ছুটছে মানুষ

আজ কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে- যারা টিকিট, ছুটি  পাননি বা ভিড় এড়াতে চেয়েছিলেন, তারা সপরিবারে গ্রামের বাড়ি রওনা হয়েছেন। বিকাল ৪টা ৪৫ মিনিটে জামালপুরের তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া 'যমুনা এক্সপ্রেস' ট্রেনে যাত্রীদের  ভিড় দেখা গেছে।

এর আগে স্টেশনের প্লাটফর্মে কথা হয় যমুনা এক্সপ্রেসের যাত্রী তরিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, টিকিট না পেয়ে ঢাকায় ঈদ করেছেন। এখন বাড়ি ফেরার পথে ভিড় কম। থাকায় ভোগান্তি হবে না ভেবে আজ তিনি পরিবার নিয়ে গ্রামে যাচ্ছেন। সবমিলিয়ে কমলাপুর স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে একদিকে যেমন ঢাকামুখী, অন্যদিকে বাড়ি ফেরা মানুষের উপস্থিতি দেখা গেছে ঈদ কেন্দ্র করে।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ জন গ্রেপ্তার, নিখোঁজ মিরাজের আশা ছেড়েই দিচ্ছে পরিবার
সদরঘাট দুর্ঘটনা ৫ জন গ্রেপ্তার, নিখোঁজ মিরাজের আশা ছেড়েই দিচ্ছে পরিবার
ফাঁকা ঢাকা পাহারায় ১৫ হাজার পুলিশ
ফাঁকা ঢাকা পাহারায় ১৫ হাজার পুলিশ
ঢাকার বাতাসে কমেছে বায়ুদূষণ
ঢাকার বাতাসে কমেছে বায়ুদূষণ