মহাসড়কের রেলক্রসিংগুলোতে স্বয়ংক্রিয় সিগন্যাল বসবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় পদুয়ারবাজার বিশ্বরোডে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের পর দেশের মহাসড়কের রেলক্রসিংগুলোতে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন কৃষি, প্রাণিসম্পদ ও খাদ্যমন্ত্রী আমিনুর রশীদ। ইতোমধ্যে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২২ মার্চ) বেলা ১১টায় দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে মন্ত্রী বলেন, “কুমিল্লার এই মর্মান্তিক দুর্ঘটনা গভীরভাবে তদন্ত করা হবে।"
আরও পড়ুন: কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা, ৩ তদন্ত কমিটি গঠন
মন্ত্রী জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে ঢাকায় বা বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। নিহতদের পরিবারের জন্য মরদেহ বাড়িতে নেওয়ার খরচ হিসেবে তাৎক্ষণিক ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে।
দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর মন্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
কৃষিমন্ত্রী আরও বলেন, “এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা অত্যন্ত জরুরি। এটি নিরাপত্তা বাড়াবে এবং মহাসড়কে যাত্রীদের ঝুঁকি কমাবে।”
দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রী আশ্বাস দেন, সব ধরনের সাহায্য ও ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে।
ভিওডি বাংলা/জা







