• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক    ২১ মার্চ ২০২৬, ০৩:৩০ পি.এম.
যমুনায় কূটনীতিক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী-ছবি-ভিওডি বাংলা
যমুনায় কূটনীতিক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী-ছবি-ভিওডি বাংলা

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে কূটনীতিক, শিক্ষাবিদসহ সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক, শিক্ষাবিদ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। 

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন।

বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজের নানা স্তরের মানুষ অনুষ্ঠানে অংশ নেন। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান ব্যক্তিগতভাবে অতিথিদের অভ্যর্থনা জানান এবং দেশের মানুষের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ্য, এই প্রথাগত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি দেশের সকল শ্রেণির মানুষের সঙ্গে নেতা-জনগণ সংযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হয়।  

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব: সংসদে বিরোধীদলীয় নেতা
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়া-চীন সফর দেশের মানুষের স্বার্থে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
চুপ থাকার কারণ জানালেন ডা. আবদুল্লাহ