• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

দেশের ক্রিকেটারদের ঈদ উদযাপন

স্পোর্টস ডেস্ক    ২১ মার্চ ২০২৬, ১১:৫১ এ.এম.
দেশের ক্রিকেটাররা পরিবারে মিলিত হয়ে ঈদ উদযাপন করছেন-ছবি-ভিওডি বাংলা

পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। এক মাসের রোযার পর দেশের মুসলিম সম্প্রদায়ের জন্য ঈদ আনন্দ, মিলন ও উৎসবের মুহূর্ত বয়ে এনেছে। দেশের ক্রিকেটাররাও পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে এই ধর্মীয় উৎসব উদযাপন করছেন।

সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বর্তমানে আমেরিকায় পরিবারের সঙ্গে ঈদ পালন করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, ক্রিকেটার আল আমিন হোসেনও সাকিবের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন। 

অন্যদিকে, জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম বরাবরের মতো বগুড়ায় পরিবারের সঙ্গে ঈদগাহে নামাজ আদায় করেছেন এবং ছবি শেয়ার করেছেন।

নাজমুল হোসেন শান্ত ঈদ উদযাপন করছেন রাজশাহীতে, মাহমুদউল্লাহ রিয়াদ অবস্থান করছেন ময়মনসিংহে। 

সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং তাসকিন আহমেদ ঈদ উদযাপন করছেন ঢাকায়, যেখানে তাসকিন বাবার সঙ্গে ঈদগাহে নামাজে অংশ নিয়েছেন। 

এছাড়া মেহেদী হাসান মিরাজ পবিত্র মক্কায় হজ পালন শেষে ঈদ উদযাপন করছেন। অন্য ক্রিকেটারদের মধ্যে হাসান মাহমুদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম নিজ নিজ গ্রামের পরিবেশে ঈদের আনন্দ উপভোগ করছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া