• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দেয়াকে ‘আগ্রাসন’ হিসেবে দেখা হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ২০ মার্চ ২০২৬, ০৭:১১ পি.এম.
আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত

মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দেয়াকে ‘আগ্রাসন’ হিসেবে দেখা হবে বলে যুক্তরাজ্যকে জানিয়েছে ইরান।

একটি বিবৃতি অনুসারে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার ব্রিটিশ প্রতিপক্ষকে বলেছেন যে, যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়াকে আগ্রাসনে অংশগ্রহণ হিসেবে দেখা হবে।
 
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, আব্বাস আরাঘচি এক ফোনকলে বলেছেন, ‘এ ধরনের কর্মকাণ্ড অবশ্যই আগ্রাসনে অংশগ্রহণ হিসেবে গণ্য হবে এবং দুই দেশের সম্পর্কের ইতিহাসে তা লিপিবদ্ধ থাকবে।’

এদিকে, ডনের প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তার ব্রিটিশ প্রতিপক্ষ ইভেট কুপারকে ফোনে বলেছেন যে, যুক্তরাষ্ট্রের যেকোনো ব্রিটিশ ঘাঁটি ব্যবহারকে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে আগ্রাসনে অংশগ্রহণ হিসেবে দেখা হবে। তবে, কুপারের সঙ্গে এই ফোনকলটি কখন হয়েছিল তা স্পষ্ট নয়।
 
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে হামলার জন্য তাদের ঘাঁটি ব্যবহার করতে দেয়ার আহ্বান জানান।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন পুতিন
রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন পুতিন
ভারত সফরে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন
ভারত সফরে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন
‘চিকেনস নেক’ নিয়ে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের
‘চিকেনস নেক’ নিয়ে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের