• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে প্রাণ গেল গৃহবধূর

নিজস্ব প্রতিবেদক    ১৯ মার্চ ২০২৬, ০৫:৫২ পি.এম.
নিহত গৃহবধূ মুক্তা আক্তার। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে চলন্ত ব্যাটারিচালিত রিকশা থেকে রাস্তায় পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত মুক্তা আক্তার (২১) বরগুনা সদর উপজেলার সোনাপাড়া গ্রামের আব্দুল জলিলের মেয়ে। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। 

বছর দুই আগে গার্মেন্টসকর্মী লিমন হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। এরপর থেকে স্বামীর সঙ্গে দক্ষিণখান এলাকায় ভাড়া বাসায় থাকছিলেন।

স্বজনরা বলছেন, বৃহস্পতিবার দক্ষিণখানের বাসা থেকেই ঈদের কেনাকাটা করতে বেরিয়েছিলেন মুক্তা। রিকশায় বসা অবস্থায় তার ভ্যানিটি ব্যাগ ধরে প্রাইভেটকার থেকে টান দেয় ছিনতাইকারীরা। সেসময় সড়কে পড়ে তিনি গুরুতর আহত হন। এরপর তিনটি হাসপাতাল ঘুরে দুপুর ২টার দিকে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, “তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।”

ঢাকা মেডিকেলে মুক্তার স্বামী লিমন হোসেন বলেন, রাস্তায় পড়ে যাওয়ার পর পথচারী ও রিকশার অপর যাত্রী মুক্তাকে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা ‘দেরি হওয়ায়’ টঙ্গীতে আহসানউল্লাহ মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় পঙ্গু হাসপাতালে। চতুর্থ দফায় পঙ্গু হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

তুরাগ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমরা ঢাকা মেডিকেল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানতে পারিনি।’

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৬ সালে এসেও আমাদের বেতন ৪৪৬০ টাকা
২০২৬ সালে এসেও আমাদের বেতন ৪৪৬০ টাকা
আদাবরে পুলিশের ওপর হামলা, এক্সেল বাবুসহ গ্রেপ্তার ৬
আদাবরে পুলিশের ওপর হামলা, এক্সেল বাবুসহ গ্রেপ্তার ৬
সাবেক মন্ত্রী-এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার
সাবেক মন্ত্রী-এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার