• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মোজতবা খামেনি সুস্থ আছেন, শিগগিরই ভাষণ দেবেন

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ মার্চ ২০২৬, ০৮:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে ঘিরে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের জবাব দিয়েছে তেহরান। রাশিয়ায় চিকিৎসা নিতে যাওয়ার খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ইরান সরকার।

রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং খুব শিগগিরই তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

মঙ্গলবার (১৭ মার্চ) রাশিয়ার বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে সংবাদমাধ্যম আলজাজিরা।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় গুরুতর আহত হয়েছেন। এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে চিকিৎসার জন্য তাকে মস্কোতে নেওয়া হয়েছে বলেও গুঞ্জন ছড়ায়।

তবে এসব দাবিকে নাকচ করে ইসমাইল বাঘাই বলেন, “তিনি (মোজতবা খামেনি) ভালো আছেন। আপনারা ইতোমধ্যে তার ভাষণের কথা শুনেছেন। আমি আশা করছি, খুব শিগগিরই তিনি জনসাধারণের উদ্দেশে আরেকটি ভাষণ দেবেন।”

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর চাপিয়ে দিয়েছে। বাঘাইয়ের ভাষায়, “ইরানি জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং বর্তমানে তাই করছি।”

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হন। টানা ১৮ দিনের এই সংঘাতে বিভিন্ন সূত্র অনুযায়ী প্রায় দেড় হাজার ইরানি প্রাণ হারিয়েছেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আফগানিস্তানের কাবুলে  হাসপাতালে হামলা, নিহত ৪শ’
আফগানিস্তানের কাবুলে  হাসপাতালে হামলা, নিহত ৪শ’
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল: ভারতকে পাল্টা শর্ত ইরানের
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল: ভারতকে পাল্টা শর্ত ইরানের
আরব আমিরাতে ইরানের ড্রোন হামলা, ভবনে আগুন
আরব আমিরাতে ইরানের ড্রোন হামলা, ভবনে আগুন