• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

আরব আমিরাতে ইরানের ড্রোন হামলা, ভবনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক    ১৬ মার্চ ২০২৬, ০৯:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

সোমবার (১৬ মার্চ) ইরানের সামরিক বাহিনীর ছোড়া ড্রোন আঘাত হানলে দেশটির উত্তরাঞ্চলের একটি ভবনে আগুন ধরে যায় বলে জানিয়েছে আমিরাত কর্তৃপক্ষ। একই দিনে দেশের বিভিন্ন এলাকাতেও হামলা চালানো হয়েছে।

এর আগে ইরানের হামলার প্রভাবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক ঘণ্টার জন্য উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম বন্ধ হয়ে যায়। এছাড়া একটি তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলায় এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আমিরাতের উম্ম আল-কুওয়াইন সরকারের গণমাধ্যম অফিস এক বিবৃতিতে জানায়, ‘‘আমিরাতের উম্ম আল-কুওয়াইনে একটি ভবনে ড্রোন হামলা হয়েছে। ড্রোনের আঘাতে সেখানে আগুন ধরে যায়। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।’’

সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম বিবৃতিটি প্রকাশ করলেও ক্ষতিগ্রস্ত ভবনের নাম প্রকাশ করা হয়নি।

একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। এতে হাজারো যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আমিরাতকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে তেহরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৬০০টির বেশি ড্রোন এবং ২৯৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এই সংঘাতের মধ্যে অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি কেন্দ্র করে ইরান ও পশ্চিমা শক্তির দ্বন্দ্বের জেরে আমিরাত ও সৌদি আরব সরাসরি সংঘাতের ঝুঁকির মুখে পড়েছে। ইরান-সমর্থিত হামলার প্রেক্ষিতে আমিরাত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রেখেছে।

সূত্র: এএফপি, আল জাজিরা।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক