• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের উত্থান, শ্রীলঙ্কা পেছনে পাকিস্তান সফরে যাবেন ইউজিসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক হরমুজ ইস্যুতে ইরানকে চাপে ফেলতে জাতিসংঘে নতুন প্রস্তাব ৫ মের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হোক: শায়খ আহমাদুল্লাহ ‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখনো শেষ হয়নি: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রূপপুরের ‘বালিশ কাণ্ড’, জাদুঘরে রাখার পরামর্শ প্রধানমন্ত্রীর রাতে বাড়তে পারে মেট্রোরেল চলাচলের সময়

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ মার্চ ২০২৬, ০৭:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানের কাছে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে, যা তেহরান প্রত্যাখ্যান করেছে। এটি জানিয়েছেন একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা।

মঙ্গলবার ওই কর্মকর্তা রয়টার্সকে জানান, দুটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে প্রস্তাবটি তেহরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। তবে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন। প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো ও সম্ভাব্য যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা করা হয়েছিল।

ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “নিজের প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক অধিবেশনে মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার বিষয়ে অত্যন্ত কঠোর ও অনমনীয় অবস্থান দেখিয়েছেন।” তবে বৈঠকে তার সরাসরি উপস্থিতি ছিল কি না, তা নিশ্চিত করেননি তিনি।

মোজতবা খামেনি সম্প্রতি সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বর্তমানে তার সব আদেশ মেনে চলছে ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পস (আইআরজিসি)। যুদ্ধবিরতির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আইআরজিসি তার নির্দেশ অনুসরণ করবে। একটি বিবৃতিতে তারা খামেনির প্রতি ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ ঘোষণা করেছে এবং জানিয়েছে, “তারা সব আদেশ মেনে চলবে এবং তা বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবে।”

এদিকে ইসরায়েলি বিমানবাহিনী ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, লারিজানি নিহত হয়েছেন। একই সঙ্গে বাসিজ মিলিশিয়ার প্রধান গোলামরেজা সোলেইমানিকেরও মৃত্যু দাবি করা হয়েছে।

এ বিষয়ে এখনও ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আল জাজিরা সূত্রে জানা গেছে, ইসরায়েলি দাবি অনুযায়ী লারিজানি নিহত হয়েছেন, তবে তেহরান এখন পর্যন্ত তা নিশ্চিত করেনি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হরমুজ উত্তেজনায় বিশ্ববাজারে উর্ধমুখী তেলের দাম
হরমুজ উত্তেজনায় বিশ্ববাজারে উর্ধমুখী তেলের দাম
২০২৬ সালের পুলিৎজার বিজয়ীদের নাম ঘোষণা
২০২৬ সালের পুলিৎজার বিজয়ীদের নাম ঘোষণা
হরমুজে ইরানের ৭ দ্রুতগামী নৌকা ধ্বংসের দাবি ট্রাম্প
হরমুজে ইরানের ৭ দ্রুতগামী নৌকা ধ্বংসের দাবি ট্রাম্প