• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

মধ্যপ্রাচ্যে চলতি বছরের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ মার্চ ২০২৬, ১২:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেই  চলতি বছরের পবিত্র ঈদুল ফিতর সম্ভবত ২০ মার্চ উদযাপিত হতে পারে। জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, এ বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজানের ২৯তম দিনে আকাশে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই। ফলে বেশিরভাগ আরব দেশে রমজান ৩০ দিনে পূর্ণ হবে এবং পরদিন শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে ঈদ উদযাপিত হতে পারে।

শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্রও একই পূর্বাভাস দিয়েছে। তাদের হিসাব অনুযায়ী, হিজরি ১৪৪৭ সালের রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে গণ্য হতে পারে।

জ্যোতির্বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, ১৮ মার্চ রমজানের ২৯তম দিনে সূর্যাস্তের আগে চাঁদ অস্ত হওয়ায় সেই দিন চাঁদ দেখা সম্ভব হবে না। ১৯ মার্চ রমজানের ৩০তম দিন পূর্ণ হবে। নতুন চাঁদের জ্যোতির্বৈজ্ঞানিক সংযোগ ভোরে ঘটলেও সূর্যাস্তের সময় চাঁদের অবস্থান ও বয়স খালি চোখে দেখা কঠিন। টেলিস্কোপ ব্যবহার করেও চাঁদ পর্যবেক্ষণ করা কঠিন হতে পারে।

তবে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে চাঁদের ছবি ধারণ করা সম্ভব হলেও সাধারণ পর্যবেক্ষণে এটি দৃশ্যমান হবে না। এই সব হিসাব-নিকাশের ভিত্তিতে ২০ মার্চ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে ঈদ উদযাপনের সম্ভাবনা বেশি বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

সূত্র: দ্য ন্যাশনাল

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক