• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নেপালের মহিলা ফুটবল লিগে খেলবেন সানজিদা

স্পোর্টস ডেস্ক    ১৭ মার্চ ২০২৬, ০৫:২৬ পি.এম.
বাংলাদেশের মিডফিল্ডার সানজিদা আক্তার-ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশের ফুটবলার সানজিদা আক্তার বিকালে কাঠমান্ডুর উদ্দেশে দেশ ছাড়ছেন। তার নতুন ক্লাবের প্রথম ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে। তবে এই ম্যাচে তার খেলার বিষয়টি এখনও নিশ্চিত নয়। সানজিদা জানান, "কালকে হয়তো নাও খেলা হতে পারে। আরও কয়েকটি ম্যাচ রয়েছে। আশা করি নিজে ভালো পারফরম্যান্স করে দলকে সাফল্য এনে দিতে পারব।"

সানজিদা এর আগে ভারত ও ভুটানের নারী ফুটবল লিগে অংশ নিয়েছেন। নেপালের লিগে খেলবেন তিনি প্রথমবার। এ প্রসঙ্গে তিনি বলেন, "ভুটান ও ভারতের লিগে খেলেছি। নেপালের লিগে খেলার প্রথম অভিজ্ঞতা হবে। ভুটানের চেয়ে নেপাল লিগের পারিশ্রমিক কিছুটা বেশি।"

বাংলাদেশ নারী ফুটবল দলে এক সময় নির্ভরযোগ্য ফুটবলার ছিলেন সানজিদা। তবে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের কারণে দলে ডাক পাননি। বর্তমানে ঘরোয়া লিগ ও আন্তর্জাতিক ক্লাব লিগ তার ফুটবল ক্যারিয়ারের মূল ভিত্তি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘানার রক্ষণদেয়াল ভাঙতে ব্যর্থ ইংল্যান্ড
ঘানার রক্ষণদেয়াল ভাঙতে ব্যর্থ ইংল্যান্ড
‘মেসি সর্বকালের সেরা’, মন্তব্যটি ভুয়া: রোনালদো
‘মেসি সর্বকালের সেরা’, মন্তব্যটি ভুয়া: রোনালদো
বিশ্বকাপে ইরানকে ভ্রমণ সুবিধা দিল যুক্তরাষ্ট্র
বিশ্বকাপে ইরানকে ভ্রমণ সুবিধা দিল যুক্তরাষ্ট্র